শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে স্কুল ছাত্রী ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শত শত শিক্ষার্থী ও শিক্ষক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

বারবাজার মেইন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বারবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইয়ামিনুর রহমান, হাটবারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বেলাট-দৌলতপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ ওলিয়ার রহমান, বারবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আবেদ প্রমুখ।

বক্তরা ৭ম শ্রেণীর স্কুল ছাত্রী অথৈ জান্নাত শিলাকে ধর্ষণ ও হত্যার চেষ্টাকারী প্রিন্স, নয়ন ও রাসেলসহ তাদের সহযোগিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়া মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করে স্কুল ছাত্রী ধর্ষণের তীব্র নিন্দা ও ধর্ষকদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, গত বুধবার (২১ আগস্ট) রাতে বারবাজার বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ওই ছাত্রী হাসিলবাগ গ্রামের নিজ বাড়ি থেকে পাশ্ববর্তী ফুফুর বাড়ি যাওয়ার পথে প্রিন্স, নয়ন ও রাসেল তাকে জোরপূর্বক ধরে নিয়ে গোড়ার মসজিদ সংলগ্ন শিমলে পুকুরের পশ্চিম পাড়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার পিতা আরিফ হোসেন বাদি হয়ে নয়ন ও রাসেলের নাম উল্লেখসহ মোট তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন। পুুলিশ নয়ন ও রাসেল কে গ্রেফতার করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com