বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

ঝিনাইদহে সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে আব্দুল্লাহ (৩০) নামের এক সাপুরিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মহেশপুর উপজেলার জুগিহুদা নামক গ্রামে সাপ ধরতে গেলে সাপের কামড়ে তার মৃত্যু হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কোন নতুন সাপ ধরলেই গ্রামের মোড়ে আব্দুল্লাহ সে সাপ দিয়ে খেলা দেখিয়ে মহোল্লার লোকদের আনন্দ দিতেন। তেমনি শুক্রবার দুপুরে নতুর সাপ দিয়ে গ্রামে খেলা দেখাচ্ছিলেন তখন হঠাৎ করে তার কাছে জুগিহুদিয়া গ্রাম থেকে ফোন আসে সাপ ধরার জন্য। তখনি তিনি বেরিয়ে যার সে সাপ ধরার জন্য। সেখানে গিয়ে বিষধর সাপের সোবলের শিকার হয়। ঝাড় ফুকের মাধ্যমে নিজের বিষ নিজে নামাতে শত চেষ্ঠা করে ব্যর্থ হন আব্দুল্লাহ। পরে তার গুরুর সাথে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে সাথে থাকা লোক জন তাকে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্র নিয়ে য়ায়। পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। সাপুরিয়া আব্দুল্লাহ মহেশপুর পৌর এলাকার বগা গ্রামের বদর উদ্দিনের ছেলে।
উল্লেখ্যঃ বিষধর সাপের কামড়ে মৃত আব্দুল্লাহ এখনো জীবিত আছে বলে মনে করে তার গুরু ও শিষ্য ঝাড় ফুকের মাধ্যমে তাকে বাঁচানোর চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com