বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঝিনাইদহে যুবলীগ নেতা জাকির হত্যায় ৮ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি:: ঝিনাইদহে যুবলীগ নেতা জাকির হোসেন শান্তি হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালত সাত আসামি উপস্থিত ছিল।

আদালতের পিপি অ্যাড. মোহাম্মদ ইসমাইল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১০ সালে ৭ জুলাই নিজ বাড়ি সদর উপজেলার কাশিমপুর এলাকায় যাওয়ার পথে বোমা মেরে যুবলীগ নেতা জাকির হোসেন শান্তিকে হত্যা করা হয়।

এ ঘটনার পরদিন ৮ জুলাই নিহতের বাবা সিরাজুল ইসলাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com