শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে মাহিন্দ্র ও ট্রাকের সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে মাহিন্দ্র ও ট্রাকের সংঘর্ষে মাহিন্দ্রের দুই যাত্রী নিহত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ঝিনাইদহের লাউদিয়া বিআরটিএ ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মঈদ উদ্দীন।

তিনি আরো জানান, ঝিনাইদহ থেকে একটি মাহিন্দ্র কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে লাউদিয়া বিআরটিএ ট্রেনিং সেন্টার নামক স্থানে পৌছালে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মাহিন্দ্রকে ধাক্কা মারে। এতে মাহিন্দ্র ছিটকে পড়ে পার্শ্ববর্তী কয়েকটি ছোট দোকানে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ সময় মাহিন্দ্রের এক যাত্রী ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরো একজন নিহত হয়। তবে নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com