শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে বিএনপির প্রতিবাদ সমাবেশ

ঝিনাইদ প্রতিনিধি॥

পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মুল্যে বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে দলটির জেলা কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

এসময় ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, বিএনপি নেতা এ কে এম ওয়াজেদ, আতিয়ার রহমান, আবুল হোসেন, আবু তালেব, শহিদ বিশ্বাস, আশরাফুল ইসলা পিন্টু, হুমায়ন কবির ফিরোজ, আসিফ ইকবাল মাখন, জিয়াউল ইসলাম ফিরোজ, আরিফুল ইসলাম আনন প্রমুখ।

এসময় বক্তারা, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যের লাগামহীন উর্দ্ধগতিতে সরকারের ব্যর্থতা উল্লেখ করে বলেন, ভোটবিহীন সরকার আজ দেশের সিন্ডিকেট প্রতিরোধে ব্যার্থ। এ সমস্যা দ্রুত সমাধানের সরকারের হস্তক্ষেপ করার দাবী জানান। সেই সাথে বেগম খালেদা জিয়ার মুক্তিদাবী করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com