বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঝিনাইদহে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারে বাস-ট্রাকের সংঘর্ষে আমির হামজা (১৫) নামের এক কিশোর বাসের হেলপার নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।

বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা সদরের লেবুতলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার দিলীপ বড়ুয়া জানান, চুয়াডাঙ্গা থেকে ফুলজান নামের একটি যাত্রীবাহি বাস ঝিনাইদহ আসছিল। ঝিনাইদহের নগরবাথান এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসটি ধাক্কা দিলে বাসের হেলপারসহ ২ জন আহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করে। আহত তৈয়ব আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com