মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের ঝিনুক মালা আবাসন প্রকল্পে আলামিন মন্ডল (২২) নামের এক যুবক প্রেমে প্রতারিত হয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আতœহত্যার চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর ২ টার দিকে। সে ওই আবাসন প্রকল্পের দরিদ্র পিতা মাজেদ মন্ডলের ছেলে। তবে মেয়টির নাম ঠিকানা জানাতে পারেনি কেউ।
ঝিনুক মালা আবাসন প্রকল্পের বাসিন্দা রেজাউল শেখ জানান, একটি মেয়ের সাথে আলামিনের প্রেমের সম্পর্ক ছিল, তবে মেয়েটির নাম কি বা তার বাড়ি কোথায় সে বিষয়ে আমাদের কিছু জানায়নি। দুপুরে আলামিনের মোবাইলে একটি মেয়ের ফোন আসে। এসময় সে গল্প করতে করতে চরমুরারীদহ গ্রামের মাঠের দিকে যায়। কিছুক্ষণ পরে সে তার ভাইয়ের কাছে ফোন দিয়ে বলে ভাই আমাকে বাচা।
সে সময় মাঠে গিয়ে দেখি একটি ছুরি দিয়ে আলামিন নিজের গলা এবং দুই হাত অনেক খানি কেটে ফেলেছে। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়। ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্কের কোন ঝামেলার কারনে সে আতœহত্যার চেষ্টা করেছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: ফাল্গুনী রানী সাহা জানান, ছেলেটির গলায় এবং দুই হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চত করে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ছেলেটি অত্যন্ত দরিদ্র পরিবারের। তাই ছেলেটির চিকিৎসার জন্য মানবিক দৃষ্টিকোন থেকে অর্থিক সহযোগীতা প্রদান করেছি।