শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে ট্রাক চাপায় নারী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে ট্রাক চাপায় বুলু বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছে। এ সময় নিহত নারী বুলু বেগমের স্বামী উসমান শেখসহ দুই জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা সড়কের গোলাপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি জেলার শৈলকুপা উপজেলার বড়বাড়ি বগুড়া গ্রামে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, বেলা ১২টার দিকে হাটগোপালপুর বাজার থেকে একটি ইঞ্জিনচালিত ভ্যান যাত্রী নিয়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোয়ালপাড়া বাজারে পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী বুলু বেগম নিহত হন এবং তার স্বামী উসমান শেখ সহ দুইজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। নিহত ও আহতদের বাড়ি জেলার শৈলকুপা উপজেলার বড়বাড়ি বগুড়া গ্রামে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দীন জানান, ট্রাক চাপায় এক নারী নিহত ও ২জন আহত হয়েছে। ট্রাকটি ঢাকা থেকে সোনার বাংলা ট্রান্সপোর্টের মালামাল নিয়ে ঝিনাইদহ শহরে যাচ্ছিল। পুলিশ ট্রাকটি আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com