শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জুয়াড়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥

জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। এসময় নগদ ২৯শ’ ৯০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।

পুলিশ জানায়, পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে গভীর রাতে জুয়ার আসর চলছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে শৈলকুপা থানার এসআই সামছুর রহমান ও এএসআই সাহাবউদ্দিন (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এসময় ঝাউদিয়া গ্রামের মন্টু শেখ, সাজ্জাদ শেখ, মিরাজ, মীনগ্রাম এলাকার রতন জোয়ার্দ্দার, কবিরপুর এলাকার বাবলু বিশ্বাস ও আগুনিয়াপাড়ার দিদার হোসেনকে হাতেনাতে আটক করে।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com