বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

ঝিনাইদহে জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন ও ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ওরিয়েন্টশন কোর্স

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন ও ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের ড. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে ২ শতাধিক প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিন অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com