বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আরাফাত হোসেনকে (২২) নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আরাফাত রবিন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ২য় বর্ষের ছাত্র ও শেখপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত মৃত সেনা সদস্য আরাফাত জাহাঙ্গীর হোসেনের ছেলে।

শৈলকুপা কচুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি পিয়ার আলী জানান, মঙ্গলবার বিকেলে শৈলকুপার শেখপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তার ছেলে আরাফাত হোসেন বাড়ির পাশের ক্রয়কৃত জমিতে বেড়া দিতে যায়। এসময় পার্শ্ববর্তি জমির মালিক রুস্তম আলী জোয়ারদারের ছেলে আব্দুর রাজ্জাক ও গোলাম জোয়ারদারের ছেলে উজ্জল বাঁধা দেয়। সেসময় তর্কবিতর্কের একপর্যায়ে তারা লাঠি দিয়ে আরাফাত হোসেনের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে সেখানে থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতেই তার মৃত্যু হয়। আরাফাত হোসেন কুষ্টিয়ার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com