বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঝিনাইদহে চিকিৎসক-সেবিকাসহ আরও ৪ জন আক্রান্ত

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে চিকিৎসক-সেবিকাসহ আরও ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২ জন।

বুধবার (৬ মে) সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

আক্রান্তরা হলেন- কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক জন চিকিৎসক ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সেবিকাসহ বাকি দু’জন নারায়ণগঞ্জ থেকে এসেছে।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মেডিকেল অফিসার ও মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সকালে ১৫ টি নমুনার ফলাফল আসে। এর মধ্যে চিকিৎসক ও সেবিকাসহ নতুন চারজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আর পুরাতনদের মধ্যে ২ জনের দেহে দ্বিতীয়বারের পরীক্ষায়ও করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ জন।

তিনি জানান, জেলায় প্রথম একজন করোনা রোগীকে শিশু হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com