শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে গুলিবিদ্ধ দুই মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে শহরে পৌর এলাকার মথুরাপুর মোড় থেকে তাদের আটক করা হয়।

এসময় উদ্ধার করা হয় ফেন্সিডিল। আটককৃতরা হলো চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মামুনুর রহমান ও জেবুল হোসেন।

ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গা থেকে মাদকের একটি বড় চালান ঝিনাইদহে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি ও সদর থানা পুলিশ মথুরাপুর এলাকায় চেকপোস্ট বসায়। এসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি মোটর সাইকেলের গতিরোধ করে তল্লাসী শুরু করলে দুই মাদক আরোহী ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলিছোড়ে।

এতে মামুনুর রহমান ও জেবুল হোসেন নামে ২ জন গুলিবিদ্ধ হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৬ বোতল ফেন্সিডিল। গুলিবিদ্ধ আটকৃতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি আরো জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com