বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি॥

করোনার উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে জসিম উদ্দীন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার রামনগর গ্রামের শওকত আলীর ছেলে। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট জনিত কারনে তাকে সদর হাসপাতালে ভর্তি হয়।

চিকিৎসাধীন অবস্থান শনিবার (৩০ মে) ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ অপূর্ব কুমার সাহা।

তিনি আরো জানান, গত ২৭ মে জ্বর,সর্দি, কাশি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন জসিম উদ্দীন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। শনিবার ভোর ৫ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যু ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য পাঠানো হয়েছে। সদর হাসপাতালের একজন ডাক্তার প্রতিনিধিসহ ইসলামী ফাউন্ডেশনের একটি টিম তার লাশের দাফন কাফনের ব্যবস্থা করছেন বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com