বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

ঝিনাইদহে ইয়াবা ও ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের উপশহর পাড়া এলাকা থেকে ইয়াবাসহ ও ফেন্সিডিলসহ সাইফুল ইসলাম বাবু ও তারেক হোসেন নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
মঙ্গলবার বিকেলে নিজ বাড়ী থেকে তাদের আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের উপ-শহর পাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম বাবুকে ২’শ ৫০ পিচ ইয়াবা ও তারেক হোসেনকে ০৭ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
আটককৃত সাইফুল ইসলাম ওই এলাকার সামছুল ইসলামের ছেলে ও তারেক হোসেন দুদু লস্করের ছেলে। পরে আটককৃত নামে ঝিনাইদহ সদর থানায় দুটি নিয়মিত মামলা করা হয়।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আববাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জি এম শহীদুল ইসলাম, সিপাই সাইদুল হক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com