শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে আত্মহত্যা, বাল্য বিবাহ, জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে আত্মহত্যা, বাল্য বিবাহ, জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিমে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সেসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামে সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সহকারী কমিশনার ভূমি ফাতেমা- তুজ- জোহরা, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত বক্তব্য রাখেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা, আত্মহত্যা, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিভিন্ন সচেতনা মুলক দিক তুলে ধরেন। সেই সাথে এসব বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

আলোচনা সভা শেষে ভূমিহীনদের জমি, মেধাবী শিক্ষার্থীদের উপ-বৃত্তি, গরীব মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, অসহায় নারীদের সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানির ফিল্টার বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com