শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় কনস্টেবল নিহত

জামালপুর প্রতিনিধি:: জামালপুরে রেলক্রসিংয়ে উঠে আসা পুলিশভ্যানে ঢাকাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় এক কনস্টেবল নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরিফুল ইসলাম নামের অপর এক পুলিশ সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ৫টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসানুল হক (৩২) জামালপুর সদর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবির বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে পুলিশ ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক পুলিশ কনস্টেবল নিহত ও একজন আহত হন।

তিনি আরও বলেন, শেখেরভিটা রেলক্রসিংয়ে গেট ব্যারিয়ার নামানো না থাকায় এ দুর্ঘটনা হয়েছে। ওই গেটের দায়িত্বরত গেটম্যান আব্দুল হামিদ পলাতক রয়েছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com