বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা আর নেই

বাবার সঙ্গে মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক:: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মারা গেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৩০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মো. মকবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিষ্টি জান্নাত।

বুধবার (৩০ জুলাই) ভোর ৪টায় দেওয়া এক ফেসবুক পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, আমার বাবা আর নেই।

তার এই সংক্ষিপ্ত বার্তাটি প্রকাশের পর থেকেই শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা শোক ও সমবেদনা জানাতে শুরু করেছেন। মিষ্টি জান্নাতের পরিবারের প্রতি নেমে এসেছে গভীর শোক।

তার এই দুঃসময়ে চলচ্চিত্র জগতের অনেকেই পাশে দাঁড়িয়েছেন। জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর কমেন্ট বক্সে লিখেছেন,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।

এছাড়া অসংখ্য নেটিজেনও শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইলো, মহান আল্লাহ আপনার বাবাকে যেন জান্নাতুল ফেরদাউস নসীব করে, আমিন।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার চিকিৎসকও।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com