বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

চলতি সপ্তাহে ক্রিপ্টো সেবা চালু করবে পেপাল

আইটি ডেস্ক:: লেনদেনের সহজ প্ল্যাটফরম পেপাল চলতি সপ্তাহ থেকেই যুক্তরাজ্যের গ্রাহকদের বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা ও সংরক্ষণ সেবা দেবে। ফলে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় কোনো দেশে এ সেবার বিস্তৃতি ঘটালো কোম্পানিটি। বিশ্বে বর্তমানে পেপালের মাসিক সক্রিয় গ্রাহকের সংখ্যা প্রায় ৪০ কোটি ৩০ লাখ। ফলে বিশ্বের অন্যতম বৃহৎ মূলধারার আর্থিক প্রতিষ্ঠান হিসাবে গ্রাহকদের ক্রিপ্টোকারেন্সিতে অ্যাক্সেস দিচ্ছে পেপাল।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার সুবিধা চালু করে পেপাল। ডিজিটাল কয়েন ব্যবহার করে গ্রাহকরা যাতে তাদের নেটওয়ার্কের লাখো বিক্রেতার কাছ থেকে কেনাকাটা করতে পারেন, সেই লক্ষ্যে পরবর্তীতে সে সুবিধাও চালু করা হয়।

পেপাল মনে করছে, নতুন এ সম্পদ শ্রেণিতে তাদের আকস্মিক এ যাত্রা বিশ্বে ভার্চুয়াল কয়েন ব্যবহারে উৎসাহ জোগাবে। এরই ধারাবাহিকতায় সমগ্র বিশ্বে নিয়ন্ত্রকদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায় পেপাল। প্রাথমিকভাবে পেপাল ওয়ালেট অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে পেপাল গ্রাহকরা বিটকয়েন, ইথার, লাইটকয়েন এবং বিটকয়েন ক্যাশ কিনতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com