বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

গ্রামীণফোন ফাইভ-জি চালু করলো

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: দেশের মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ফাইভ-জি চালু করলো।

মঙ্গলবার (২৬ জুলাই) দেশের দুটি বিভাগের (ঢাকা ও চট্টগ্রাম) কয়েকটি নির্দিষ্ট স্পটে এ সেবা চালুর মাধ্যমে অপারেটরটি ফাইভ-জি দুনিয়ায় যাত্রা করলো। গ্রামীণফোন বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রামীণফোন গ্রাহকের ফাইভ-জি সমর্থিত মোবাইল ফোনে ফাইভ-জি ব্যবহার করা যাবে বলে গ্রামীণফোন সূত্রে জানা গেছে। তবে এজন্য ডিভাইস প্যাচ প্রয়োজন হবে। এই সেবা শুরুর বিষয়টিকে গ্রামীণফোন ‘অনেকটা ট্রায়ালের মতো’ বলে অভিহিত করেছে।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর মোবাইল ফোন অপারেটর টেলিটক দেশের কয়েকটি জায়গায় (স্পটে) ফাইভ-জি চালু করে। পরীক্ষামূলকভাবে দেশের ৬টি জায়গায় (স্পটে) ফাইভ-জি চালু করে অপারেটরটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com