বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

গ্রামীণফোনে ২০ টাকার কম রিচার্জ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:: গ্রামীণফোন তাদের সর্বনিম্ন মোবাইল রিচার্জের লিমিট ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করেছে। এই প্রথম কোনও বাংলাদেশি টেলিকম অপারেটর স্বাধীনভাবে মোবাইল রিচার্জের ন্যূনতম সীমা নির্ধারণ করে দিল।

শুক্রবার (১ জুলাই) এক এসএমএসে এ তথ্য জানায় টেলিকম অপারেটরটি। তবে গ্রাহকরা এখনও ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট প্যাকগুলো কিনতে পারবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে গ্রামীণফোন।

এ ছাড়া ২১ টাকা ও ২৯ টাকা রিচার্জ করে যেকোনো স্থানীয় নম্বরে দুই দিন এবং তিন দিনের জন্য বিশেষ কল রেটের সুবিধাও উপভোগ করা যাবে।

উল্লেখ্য, বুধবার মানসম্পন্ন সেবা দিতে ব্যর্থ হওয়ায় দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনকে নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com