বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা রাজ পথ ছাড়বে না -অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

লালমনিরহাট প্রতিনিধিঃঃ
বিএনপির কয়েক দিনের আন্দোলনে সরকার আজ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বিএনপি নেতাকর্মীরা আজ সংকল্পবদ্ধ তারা তাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত রাজ পথ ছাড়বে না, তারা ঘরে ফিরে যাবে না। কেন্দ্রীয় বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে দিনব্যাপি অনশন কর্মসুচি পালন কালে তিনি এ কথা বলেন।
১৪ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপি এ কর্মসুচি পালন করে।
তিনি আরও বলেন, শান্তিপূর্ন কর্মসূচী পালনে আমাদের ভাল জায়গার অনুমতি দেয়া হয় না। তাই লালমনিরহাটে বিএনপি’র আজকের এই অনশন কর্মসুচী চলছে সংকীর্ণ রাস্তার পার্শে। দুলু বলেন, আমরা এ দেশের মানুষকে সাথে নিয়ে অহিংস কর্মসূচী মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আগামী নির্বাচনে অংশ নিবো। দেশনেত্রী খালেদা জিয়া ছাড়া এ দেশে নির্বাচন আমরা হতে দিব না। অন্যায় ভাবে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। দশ দিনে ৬০২ পৃষ্ঠা রায় লেখা কোন বিচারকের পক্ষে সম্ভব নয়। এ রায় আ’লীগ সরকারের। সরকারের লেখা রায় আদালতে বিচারক পড়ে শুনিয়েছেন মাত্র। এভাবেই অবৈধ খুনি, ভোট চোর, লুটপাটকারী হাসিনার সরকার দেশের সর্বচ্চ আদালত থেকে শুরু করে নি¤œ আদালত পর্যন্ত বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে।
অনশন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক একেএম মমিনুল হক, জেলা যুবদলের সভাপতি আফজালহোসেন, সাধারন সম্পাদক এম এ হালিম, জেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন আহমেদ লিমন, সাধারন সম্পাদক আনিছুর রহমান ভিপি আনিছ প্রমুখ।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ের সামনে সকাল ১০টায় অনশন কর্মসূচী শুরু হয় চলবে বিকেল ৫টা পর্যন্ত। এতে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মী-সমর্থকগন অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com