বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

খালেদা জিয়া মুক্তির দাবীতে লালমনিরহাটে বিএনপি’র মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি॥ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকারের মিথ্যা মামলার সাজার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন পালিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জেলা বিএনপি’র উদ্যোগে লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি’র সামনে থেকে প্রায় এক কিলোমিটার পথজুড়ে এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, কৃষক দলের সাধারণ সম্পাদক নুরুন্নবী মোস্তফা, জেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন আহমেদ লিমন বক্তব্য রাখেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক একেএম মমিনুল হক, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারন সম্পাদক এম এ হালিম, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাটোয়ারী সাজু ও জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আনিছুর রহমান আনিছ প্রমূখ।

মানববন্ধন কমসূর্চীতে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী-সমর্থক অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com