বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মুক্তির দাবিতে লালমনিরহাটে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।
১৩ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় জেলা বিএনপি’র আয়োজনে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ের সামনে এ অবস্থান ধর্মঘট পালিত হয়।
অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ,হাফিজুর রহমান বাবলা , সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক একেএম মমিনুল হক, জেলা যুবদলের সভাপতি আবজাল হোসেন,সাধারন সম্পাদক এমএ হালিম ,জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ লিমন,সাধারন সম্পাদক আনিছুর রহমান ভিপি আনিছ।
এর আগে সকাল থেকে হাজার হাজার বিএনপি’র দলীয় নেতা কর্মীরা বড়বড়ী ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ের সামনে জমায়েত হয়। পরে বেলা ১২টা দিকে বিএনপি কার্যালয় থেকে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে বিশাল একটি মিছিল বের হয়। মিছিলটি লালমনিরহাট-রংপুর মহাসড়ক প্রদক্ষিন করে বড়বাড়ী শিমুলতলায় এসে অবস্থায় নেয় । এ সময় সেখানে ঘন্টা ব্যাপী অবস্থান নিয়ে নেতা কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় ।