মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজ পবিত্র হজ, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফা বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান

কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরে সমুদ্র সৈকতের জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জোয়ারের পানিতে লাশটি গভীর সমুদ্র থেকে তীরে ভেসে আসে। পরে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে কুয়াকাটা নৌ-পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লাশের শরীরের উপরিভাগে দঁড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিলো বলে জানায় স্থানীয়রা।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন একুশের কন্ঠকে বলেন, লাশটি অর্ধগলিত হওয়ায় পরিচয় সনাক্তন করা যায়নি। তবে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত শেষে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com