শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি

কুড়িগ্রামে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে ১২ কেজি গাঁজা নিয়ে ধরলা নদী পাড়ি দেওয়ার চেষ্টাকালে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রীজের পূর্ব পার্শ্বে ব্রীজের নিচে নদীর কিনারায় একটি ইঞ্জিন চালিত ডিঙ্গী নৌকায় মাদক পরিবহনের সময় মোট ৪টি প্যাকেটে ১২ কেজি গাঁজাসহ ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী এলাকার মাদক কারবারি মোঃ রশিদুল ইসলাম (২৪), যতিন্দ্র নারায়ন এলাকার মোঃ চট্ট মিয়া (২৯) ও মোঃ হাফিজুল ইসলাম (২৪)কে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com