রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি

কুড়িগ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

কুড়িগ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদেরকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রৌমারী উপজেলায় ভন্দুর চর গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত গোলাম শহিদের ছেলে বুলু মিয়া (৬০) ও ফুলবাবু (৪৭) এবং একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪৫)।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ভন্দুর চর গ্রামের শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বি‌রোধপূর্ণ জ‌মি নি‌য়ে একা‌ধিক মামলাও হয়ে‌ছে।

বৃহস্প‌তিবার দুপুরে শাহাজাহান মিয়ার লোকজন বি‌রোধপূর্ণ ওই জ‌মি‌তে সেচ দি‌তে গে‌লে রাজু মিয়ার লোকজন বাধা দেন। পরে উভয় প‌ক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতরা সবাই শাহাজাহান মিয়ার অনুসা‌রী ব‌লে প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com