শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

কুড়িগ্রামে ছাত্র হত্যা মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে ছাত্র হত্যা মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রাম সদরে ছাত্র হত্যা মামলায় আ.লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (২৭ অক্টোবর) রাতে শহরের জেলা পরিষদ মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে নুর তানু (৬১) ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা (৬০)।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কুড়িগ্রাম শাপলা চত্বরে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতার উপর হামলা চালায়। এসময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান আশিক নামের এক শিক্ষার্থী। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল আলম জানান, শিক্ষার্থী আশিক হত্যা মামলায় দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com