শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামে পৃথক দু’টি অভিযানে ২৪ কেজি গাঁজা উদ্ধার ও ৯৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম বুধবার সকালে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মফিজমোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করাকালে সন্দেহভাজন একটি ট্রলিকে থামানোর সিগনাল দিলে ট্রলির ড্রাইভার পুলিশ দেখে পালিয়ে যায়। পরবর্তীতে চেকপোস্টে নিয়োজিত পুলিশ টিম ট্রলিটি তল্লাশি করে পেছনের বডিতে ছোট বড় বিভিন্ন আকৃতির ৬টি পোটলায় মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ট্রলি জব্দ করে।

অপরদিকে, রৌমারী থানা পুলিশের একটি অভিযানে রৌমারী থানাধীন চর শৌলমারী ইউপির সুখেরবাতি কারীপাড়া এলাকা থেকে মাদক কারবারি মোঃ আব্দুল মান্নান মন্ডল (৪৮) এর নিজ বসতবাড়ি থেকে ৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, নাগেশ্বরীতে ২৪ কেজি গাঁজা ও রৌমারীতে ৯৮০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে নাগেশ্বরী ও রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com