মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢুকতে নবাব আলী (৩৫) নামে এক বাংলাদেশি চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটক নবাব উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের জয়নাল হকের পুত্র।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের মেইন পিলার ১০৫৭ এর কাছে চোরাকারবারি নবাব কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে খবর পেয়ে বিজিবির একটি টহল টিম গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করে নিয়ে আসে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ হিল জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক চোরাকারবারির বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।