বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

কিশোর কুমার হয়ে আসছেন আমির খান!

কিশোর কুমার-আমির খান

বিনোদন ডেস্ক:: প্রখ্যাত সংগীতশিল্পী কিশোর কুমারের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন অনুরাগ বসু। এ খবর শোনা যাচ্ছে গত কয়েক বছর ধরে। জানা যায়, কিশোর কুমারের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। কিন্তু বিষয়টি আলোচনার টেবিলেই সীমাবদ্ধ রয়েছে। কিশোর কুমারের বায়োপিক নিয়ে নতুন খবর সামনে এনেছে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অভিনেতা আমির খান ‘সিতারে জমিন পার’ সিনেমার শুটিং শেষ করেছেন। এরপর থেকেই তার পরবর্তী ফিচার ফিল্মের সন্ধান করছিলেন তিনি। পরিচালক অনুরাগ বসু কিশোর কুমারের বায়োপিকে আমির খানকে নেওয়ার কথা ভাবছেন।

একটি সূত্র পিঙ্কভিলাকে বলেন, ‘অনুরাগ বসু ও প্রযোজক ভূষণ কুমারের খুব প্রিয় একটি প্রজেক্ট কিশোর কুমারের বায়োপিক। তারা তাদের সেরাটা দিয়ে এটি দর্শকের সামনে আনতে চাচ্ছেন। আমির খানও কিশোর কুমারের খুব ভক্ত। একদম আলাদাভাবে বায়োপিকটি নির্মাণের পরিকল্পনা করেছেন অনুরাগ বসু, যা মুগ্ধ করেছে আমির খানকে। এ পর্যন্ত অনুরাগ-আমির চার-পাঁচবার মিটিং করেছেন।’

১৯২৯ সালের ৪ আগস্ট ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়াতে মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন সংগীতশিল্পী কিশোর কুমার। কিশোর কুমারকে গায়ক হিসেবে চিনলেও তিনি হিন্দি সিনেমা জগতের একজন গুরুত্বপূর্ণ অভিনেতাও ছিলেন। তা ছাড়া নানা সময়ে গীতিকার, সুরকার, প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন।

ব্যক্তিগত জীবনে চারবার বিয়ে করেন কিশোর কুমার। তার চার স্ত্রী হলেন— রুমা গুহ ঠাকুরতা (১৯৫০-১৯৫৮), মধুবালা (১৯৬০-১৯৬৯), যোগিতা বালী (১৯৭৫-১৯৭৮) ও লীনা চন্দাভারকর (১৯৮০-১৯৮৭)। ১৯৮৭ সালের ১৩ অক্টোবর মারা যান কিশোর কুমার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com