বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

কিং খানকে হত্যার হুমকি

কিং খানকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক:: বলিউড বাদশা শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ফোন করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের বান্দ্রা থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে। ইন্ডিয়ান পেনাল কোড ৩০৮ (৪), ৩৫১ (৩) ধারায় মামলাটি রেজিস্ট্রি হয়েছে।

একটি সূত্র নিউজ১৮-কে জানিয়েছে, শাহরুখ খানকে হত্যার হুমকিদাতাকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম ফাইজান। ছত্রিশগড়ের রায়পুরের বাসিন্দা তিনি। এ বিষয়ে তদন্ত করতে মুম্বাই পুলিশের একটি টিম রায়পুরে গিয়েছে।

মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৫ নভেম্বর মুম্বাইয়ের বান্দ্রা থানার ল্যান্ডলাইনে ফোন করে শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়।

তবে কী কারণে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি এ বিষয়ে এখনো নীরবতা ভাঙেননি শাহরুখ খান।

২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার সাফল্যের পর হত্যার হুমকি পেয়েছিলেন শাহরুখ খান। একই বছরের অক্টোবরে এ অভিনেতাকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেয় ভারত সরকার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com