শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্যের

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে কালীগঞ্জ-ঝিনাইদহ মহাসড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি নতুন মোটরসাইকেলে করে সেনা সদস্য হাবিবুর রহমান যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌছালে একটি চলন্ত ট্রাক তাকে চাপা দেয়। এতে সেনা সদস্যের মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার সাথে থাকা আইডি কার্ডে নাম হাবিবুর রহমান, আইডি নং আর্টি ৯১৮০৭৪, সেনা নং ১২৩৩২৯১ লেখা আছে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, সড়ক দুর্ঘটনার মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে সেনাবাহিনীদের খবর দেয়া হয়েছে। তারা আসলে বিস্তারিত পরিচয় পাওয়া যাবে। লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com