বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

কালীগঞ্জে বৃদ্ধা মিলা রানী হত্যাকা-: হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে বৃদ্ধা মিলা রাণী দাস হত্যাকা-ের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রোববার (২৯ এপ্রিল) সকালে নিহতের ছেলে বেজেন কুমার দাস ওরফে সাগর বাদি হয়ে অজ্ঞাতমানা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২২। তারিখ-২৯/০৪/২০১৮ ইং। ধারা ৩০২/৩৪। তবে দিবালোকে বৃদ্ধা মিলা রাণী কে হত্যা করার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও থানা পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে করতে পারিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই অমিত কুমার দাস জানান, থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ অভিযান চালাচ্ছে। হত্যাকা-ের সাথে জড়িত এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় আনা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, হত্যাকা-ের পর শনিবার রাতে ও রোববার সকালে জিজ্ঞাসাবাদের জন্য ৫ নারী ও ১জন পুরুষকে থানায় আনা হয়েছিল। যারা ঘটনাটি প্রত্যক্ষ করেছিল। এদের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে ৩ নারীকে ছেড়ে দেয়া হয়েছে। থানায় এখনো ২ নারী ও ১ জন পুরুষকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরো জানান, হত্যাকারীদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত আছে। অচিরেই প্রকৃত হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে। অপরদিকে নিহত মিলা রানীর ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার বিকেলে তাকে কবর দেয়া হয়েছে।
প্রসঙ্গত শনিবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার শিবনগর দাস পাড়ার মল্লিক চন্দ্র দাসের স্ত্রী মিলা রানী দাস (৭০) ওই এলাকার শ্মশান ঘাটে চিত্রা নদীতে গোসল করতে যান। গোসল শেষে ফেরার পথে বিল্লালের আখের চাষাবাদকৃত জমির উপর মিলা রানীকে কে বা কারা কুপিয়ে হত্যা শেষে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com