বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

কালীগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি::

ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রতিবন্ধী নারী (২৪)কে ধর্ষণের অভিযোগে আল-আমিন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোর রাতে উপজেলার জলকার মাঝদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান।

ওসি আরো জানান, মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার জলকর মাঝদিয়া গ্রামের একটি মাঠে ছাগল চরাতে যায় ওই নারী। সেখানে তাকে ফুসলিয়া পার্শ্ববর্তী একটি বাঁশ বাগানের মধ্যে নিয়ে আল-আমিন তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় ধর্ষিতার পিতা ওইদিনই বাদি হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর ৯ (১) ধারায় মামলা করেন। মামলার পর আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com