শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জে ট্রাক চাপায় নিহত ২, আহত ৪

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় আসলাম উদ্দীন (৪৫) ও তুহিন হোসেন (২৭) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে ট্রাকের চালকসহ আরো চারজন। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ উপজেলা ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার আমজাদ আলী ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

দূর্ঘটনার প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকের নিচ থেকে নিহত আসলামের লাশ উদ্ধার করে। নিহত আসলাম কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের রওশনের ছেলে এবং তুহিন একই গ্রামের ভাগ্নে। নিহত তুহিন যশোর সদর উপজেলার গদখালীর তোফাজ্জেল হোসেনের ছেলে বলে পুলিশ জানিয়েছে। তুহিন মামা বাড়ি থেকে লেখা পড়া করছিল। সম্প্রতি একটি বেসরকারী প্রতিষ্ঠানে তার চাকরী হয়েছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে হতাহতরা একটি ভ্যানযোগে বারোবাজার থেকে বাড়ি যাচ্ছিল। এসময় বারোবাজারের আমজাদ আলী তেল পাম্পের কাছে একটি মালবাহি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি ভ্যানের উপর আছড়ে পড়ে। এতে ভ্যানচালকসহ চারজন ট্রাকের নিচে চাপা পড়ে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ ও কালীগঞ্জ পরিদর্শক (তদন্ত) মতলেবুর রহমান হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com