বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

কালীগঞ্জে চার ব্যবসায়ীকে ৩৭ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার থানা রোডের চার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকালে শহরের থানা রোডে ধান ব্যবসায়ী শাহিন ট্রেডার্সে ধানের ক্রয়মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা, নিষিদ্ধ প্রসাধনী বিক্রি করায় মালতী স্টোরের মালিক নন্দ দুলালকে ২০ হাজার টাকা ও সুজল স্টোরের সুজল সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধানের ব্যবসায়ীকে জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার ও দুই কসমেটিক্স ব্যবসায়ীকে জরিমানা করেন ঝিনাইদহ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মল্লিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এছাড়াও কাঁচা বাজারে মূল্যতালিকা না থাকায় আলু ব্যবসায়ী লিটু মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা।

সহকারী কমিশনার ভূপালী সরকার জানান, ধানের ক্রয় মূল্য তালিকা না থাকায় থানা রোডের শাহিন ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মল্লিক জানান, সরকার কর্তৃক নিষিদ্ধ করা প্রসাধনী ও নকল পণ্য বিক্রি করায় মালতী স্টোর ও সুজল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com