রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

কালিয়াকৈর পৌর মেয়রকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

কালিয়াকৈর পৌর মেয়রকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানকে স্বপদে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

বুধবার (২১ আগস্ট) সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় এসব কর্মসূচি পালন করেন তারা।

এ সময় অবরোধ সৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আন্দোলনকারী এলাকাবাসী জানায়, দীর্ঘ ২০ বছর ধরে মজিবুর রহমান কালিয়াকৈর পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। এসময়ে তিনি পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে ভোট নিয়ে বিতর্ক থাকলেও এলাকাবাসীর অকুণ্ঠ সমর্থন ও ভোটারদের উপস্থিতির কারণে তিনি বার বার নির্বাচিত হন। সব দল ও মতের মানুষের কাছে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। এ অবস্থায় তার অপসারণ মানতে পারছেন না সাধারণ মানুষ।

ব্যবসায়ী নেতা শাহ এরশাদ ফকিরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হাজী রিয়াজ উদ্দিন, সাইজ উদ্দিন, হারুন অর রশিদ, আমজাদ হোসেন, মাওলানা মুফতি এমদাদুল হক, শাহাদাত খান, হোসেন আলী, দলিল লেখক সিরাজ, জসীমউদ্দীন, সারোয়ার হোসেন আকুল, দেলোয়ার হোসেন শামসুল হক, হযরত আলী মিলন, ইশতিয়াক হোসেন, শিহাব হোসেন, তুহিন আহমেদ প্রমুখ।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকা খন্ড খন্ড মিছিল নিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী সমাবেশে অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com