রবিবার, ৩১ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

কালিয়াকৈরে বিএনপি’র পথসভা

গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার দুপুরে বিশৃঙ্খলা থেকে বিরত থাকার লক্ষ্যে পৃথক স্থানে পথসভা ও মিছিল করেছে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা। গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার দুপুরে বিশৃঙ্খলা থেকে বিরত থাকার লক্ষ্যে পৃথক স্থানে পথসভা ও মিছিল করেছে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার দুপুরে বিশৃঙ্খলা থেকে বিরত থাকার লক্ষ্যে পৃথক স্থানে পথসভা ও মিছিল করেছে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।

উপজেলার কালিয়াকৈর বিএনপি’র কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান। পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- পৌর বিএনপি’র সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ-সভাপতি সামসুল আলম ও হযরত আলী মিলন, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান সেলি, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, আরিফুল ইসলামসহ উপজেলা ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অংগসংগঠনের নেতাকর্মীরা।

এসময় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য মেয়র মজিবুর রহমান বলেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব কিছু দিক-নির্দেশনা দিয়েছেন। তারা কোনো ভাংচুর, লুটপাট, অন্য কোনো দলের নেতাকর্মীদের ওপর অন্যায়-অত্যাচারসহ বিশৃঙ্খলা না করার নির্দেশ দিয়েছেন। যারা এসব অপরাধ করে তারা দলের কোনো লোক নয়। এরা দলের ভিতরে ঢুকে বিএনপির অর্জিত সুনাম নষ্ট করার চেষ্টা করছেন।

এসব অপরাধীদের প্রতিহত করার দায়িত্ব এখন আমাদের বিএনপি’র। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রত্যয় ব্যক্ত জানিয়ে তিনি আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহব্বান জানান তিনি। অপরদিকে উপজেলা বিএপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে উপজেলার সাহেব বাজার এলাকায় পথসভা করেন বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com