রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
মাদারীপুর প্রতিনিধি::
‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় অফিসার্সক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াফি, শিক্ষক সমিতির সভাপতি মোঃ নিজাম উদ্দিন ঢালী, শিক্ষক বিএম হেমায়েত হোসেন, মোঃ সরোয়ার হোসেন ও সালমা ইসলাম প্রমুখ।