মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ন ও বিক্রয় অযোগ্য ঔষধ রাখায় দুই ঔষধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বেশ কিছু বিক্রয় অযোগ্য ঔষধ জব্দ করা হয়।
সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন এ জরিমানা আদায় করেন।
এসময় পটুয়াখালী জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন জানান, মেয়াদ উত্তীর্ন ও বিক্রয় অযোগ্য ঔষধ রাখায় ফেরিঘাট এলাকার রাকিব মেডিকেলের মালিককে ২০ হাজার ও মা বাবার দোয়া মেডিকেলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।