মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ তৌহিদুল ইসলাম, কলাপাড়া প্রতিনিধি:: কলাপাড়া পৌর শহরের ৩নং ওয়ার্ড রহমতপুর এলাকার ভাড়াটিয়া বাসার আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে লাকী বেগম (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পৌর শহরের রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে। নিহত লাকী মহিপুর থানা ধুলাসার ইউনিয়নের ধুলাসার গ্রামের মাসুদ দফাদার এর স্ত্রী, চাকুরির সুবাদে পৌর সভার রহমতপুর এলাকার বাসা ভাড়া নিয়া থাকতেন। পারিবারিক কলহের জের ধরে সে আত্ম’হ’ত্যা করতে পারে বলে পুলিশের ধারনা। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহতে স্বামী মাসুদ দফাদার জানান, রাতে এক সাথে খাবার খেয়ে ঘুমিয়ে গেলে সকালে তাদের সবার অগোচরে সে এমন ঘটনা ঘটিয়েছে। তবে পারিবারিক শান্তির কথা ভেবে হতাশায় থাকতেন বলে স্বীকার করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com