বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

কর্তৃপক্ষের উদাসীনতায় নারায়ণগঞ্জে জাতীয় স্টেডিয়াম হাটু জল পানির নিচে!

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জে ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় স্টেডিয়াম হাটু জল পানির নিচে। স্টেডিয়ামের আউটডোরের জমানো পানিতে গামছা দিয়ে মাছ ধরছে স্থানীয়রা।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায় এ দৃশ্য। মাত্র দুদিনের থেমে থেমে বৃষ্টিতে স্টেডিয়ামের চর্তুপাশে হাটু জলেরও বেশী পানি জমে গেছে । ডিএনডি বাঁধের ভেতরের এ জাতীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভ্যানু হিসেবে গননা করা হলেও যতেœর অভাবে ধ্বংশ হতে বসেছে ঐতিহ্যবাহী এ খেলার মাঠটি। এ স্টেডিয়ামে এক সাথে প্রায় ২৫ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারেন। দুইদিনের থেমে থেমে বৃষ্টির কারনে ডিএনডি বাঁধের ভিভিন্ন জায়গায় কোথাও হাটু, কোথাও কোমড় আবার কোথাও বুক পানি জমে গেছে। জামানো পানি নিষ্কাসনে ধীর গতি হওয়ায় মাঠের চারপাশের পানি স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এটা খুবই দু:খ জনক যে এতো বড় একটি স্টেডিয়াম হাটু জল পানির নিচে। মাত্র দুদিনের বৃষ্টিতে ডুবে গেছে জাতীয় এ স্টেডিয়ামটি। দেখে মনে হয় এটা একটি দ্বীপ।

এ বিষয়ে বিসিবি পরিচালক জালাল ইউনুছ জানান, খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিন্ম মানের ড্রেনেজ ব্যাবস্থার কারনে পানি জমে যাচ্ছে। আমরা বুয়েটকে কাজের দায়ীত্ব দিয়েছি। তারা শীগ্রই নকশা করে এ সমস্যার সমাধান করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com