বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

কন্নড় সিনেমার অভিনেত্রী ১৬ কোটি টাকার সোনাসহ গ্রেপ্তার

কন্নড় সিনেমার অভিনেত্রী ১৬ কোটি টাকার সোনাসহ গ্রেপ্তার

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: সোনা চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে কন্নড় সিনেমার অভিনেত্রী রান্যা রাওকে ১৬ কোটি টাকার সোনাসহ গ্রেপ্তার করেছে ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)।

গত ৩ মার্চ রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এই অভিনেত্রীকে।

ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে আসেন অভিনেত্রী রান্যা রাও। বিমানবন্দরে অভিনেত্রীর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা সোনার আনুমানিক মূল্য ১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ৬৩ লাখ টাকার বেশি)।

কন্নড় সিনেমার পরিচিত মুখ ৩১ বছরের রান্যা রাও। বিভিন্ন দেশ ভ্রমণে যেতেন এই অভিনেত্রী। ঘন ঘন আন্তর্জাতিক ভ্রমণের কারণে ডিআরআই অভিনেত্রীকে নজরদারিতে রেখেছিল। জব্দকৃত সোনার বেশি অংশ শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছিলেন রান্যা। এর মধ্যে রয়েছে— সোনার স্ট্রিপ পরা, পোশাকের মধ্যে সোনার বার লুকিয়ে রাখা ইত্যাদি।

রান্যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, কাস্টমস এবং নিরাপত্তা এড়িয়ে ভারতে মূল্যবান ধাতু পাচারের চেষ্টা করছিলেন তিনি। রান্যাকে ডিআরআই হেফাজতে রাখা হয়েছে, তদন্ত চলছে। অভিনেত্রীর বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রান্যার আরেক পরিচয় তার বাবা কর্ণাটক পুলিশের মহাপরিচালক (ডিজিপি) পদমর্যাদার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মেয়ে। এর ফলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সম্পৃক্ততা বা সহায়তা সম্পর্কে সন্দেহ তৈরি করেছে। তবে সবকিছু মাথায় রেখে গভীরভাবে তদন্ত পরিচালনা করা হচ্ছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com