শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ওসি কামাল উদ্দিনকে বিদায় জানালো ফতুল্লাবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিনকে বিদায় জানালো ফতুল্লা থানাধীন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সোমবার রাত ১০টায় ফতুল্লা মডেল থানার ৪র্থ তলায় জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে এ বিদায় অনুষ্ঠানের অয়োজন করা হয়। তিনি ওসি থেকে সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। এ সময় নবনিযুক্ত ওসি শাহ্ মো. মঞ্জুর কাদেরকে বরন করে নেয় ফতুল্লা থানা পুলিশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মঈনুল হক (বিপিএম, পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ‘ক’ সার্কেল) মো. শরফদ্দীন, বিশেষ শাখার ওসি, সদর থানার ওসি, সিদ্ধিরগঞ্জ থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ,কমিউনিটি পুলিশিং’র সদস্যবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com