বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

এ আর রহমান ও সায়রা বানুর বিবাহ বিচ্ছেদ

এ আর রহমান ও সায়রা বানুর বিবাহ বিচ্ছেদ

বিনোদন ডেস্ক:: অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান। সব সময় পজিটিভ খবরের শিরোনামে থাকেন। এবার এর ব্যতিক্রম হলো। হিন্দুস্তান টাইমসে প্রতিবেদনে বলা হয়েছে, এ আর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন।

এ প্রসঙ্গে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সায়রা বানু ও তার স্বামী প্রখ্যাত সংগীত পরিচালক আল্লারাখা রাহমানের (এ আর রাহমান) পক্ষ থেকে বন্দনা শাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস এই বিবৃতি প্রদান করছে। দাম্পত্য জীবনের দীর্ঘ সময় পর, তারা আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এটি তাদের সম্পর্কের মধ্যে সৃষ্ট মানসিক চাপের ফলাফল।

বিবৃতিতে আরও বলা হয়, একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব এবং সমস্যাগুলো এমন পর্যায়ে পৌঁছেছে, যা বর্তমানে উভয় পক্ষই মিটমাট করতে সক্ষম নন।

উল্লেখ্য, ১৯৯৫ সালে এ আর রাহমান ও সায়রা বানুর বিবাহ হয়। তাদের তিন সন্তান– খাদিজা, রাহিমা ও আমিন। তাদের বড় মেয়ে খাদিজা ২০২২ সালে বিয়ে করেছেন।

এদিকে এ আর রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রামে রাহমান পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com