শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

উলিপুরে মায়ের সাথে গরু আনতে গিয়ে বজ্রপাতে কিশোরীর মৃত্যু

উলিপুরে মায়ের সাথে গরু আনতে গিয়ে বজ্রপাতে কিশোরীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে মায়ের সাথে গরু আনতে গিয়ে বজ্রপাতে কাজলি আক্তার (১০) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়া উত্তর পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত কিশোরী কাজলি আক্তার ওই গ্রামের প্রতিবন্ধী আব্দুল কাদেরের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি আবু বক্কর সিদ্দিক।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বৃষ্টি শুরু হলে মা নুরিমা বেগমের সাথে জমিতে বাঁধা গরু আনতে যান কিশোরী কাজলি। মা আগে গরু নিয়ে বাড়িতে ফিরলেও পিছনে পড়ে যায় কাজলি। এসময় হঠাৎ বজ্রপাতে কাজলি ও তার হাতে থাকা গরুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com