শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

উলিপুরে অম্বিকা ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান

উলিপুরে অম্বিকা ফাউন্ডেশন কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে স্বর্গীয় অম্বিকাচরণ রায়ের স্মৃতি রক্ষার্থে (পঞ্চম বার) গরীব ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উলিপুর গোবিন্দ জিঁউ মন্দির প্রাঙ্গণে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত অম্বিকাচরণ রায়ের তৃতীয় পুত্র প্রফেসর নিখিল চন্দ্র রায় (অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, চৌদ্দগ্রাম সরকারি কলেজ, কুমিল্লা) এবং পৌত্র রবীন্দ্রনাথ রায় (ব্যবস্থাপক, এনসিসি ব্যাংক, রংপুর)-এর আর্থিক সহযোগিতায় ‘অম্বিকা ফাউন্ডেশন’ কর্তৃক উপজেলার ৭ জন গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

এ সময় অম্বিকাচরণ রায়ের প্রথম পুত্র প্রয়াত সুভাষ চন্দ্র রায়ের সহধর্মিণী গীতা রায়, পুত্র গোকুল চন্দ্র রায়, দেবব্রত রায় (অধ্যক্ষ, উলিপুর মহিলা ডিগ্রী কলেজ), উৎপল রায় (প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, কুড়িগ্রাম সরকারি কলেজ) উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রয়াত সুভাষ চন্দ্র রায় (প্রাক্তন সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, উলিপুর সরকারি কলেজ) ছিলেন অম্বিকাচরণ রায়ের জ্যেষ্ঠ পুত্র। স্বর্গীয় অম্বিকাচরণ রায় উলিপুর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ বছরেরও অধিক সময় শিক্ষকতা করেছেন এবং তিনি ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৯ খ্রিষ্টাব্দে পরলোকগমন করেন।

প্রফেসর নিখিল চন্দ্র রায় জানান, বাবার পুণ্য স্মৃতি রক্ষার্থে ২০২০ খ্রি. থেকে এ ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com