বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

ইসলাম ধর্মের রীতিতে বিয়ে করবেন রাখি

ইসলাম ধর্মের রীতিতে বিয়ে করবেন রাখি

বিনোদন ডেস্ক:: বিটাউনের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সব সময় থাকতে চান প্রচারের আলোয়। এবার এই অভিনেত্রী চর্চায় এসেছেন তৃতীয় বিয়ে কেন্দ্র করে।

এর আগে দুই বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই নায়িকা। সালমান খানের বিগ বস ১৫-এর ঘর থেকে বেরিয়ে রিতেশকে বিয়ে করেছিলেন রাখি। তবে প্রথম বিয়ে বেশিদিন টেকেনি। এরপরেই প্রেমের সম্পর্কে জড়িয়ে যান রাখি। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেন আদিল খান দুরানিকে। দ্বিতীয় বিয়ে করতে গিয়ে হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। দ্বিতীয় বিয়েও টেকেনি রাখির।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার সাথে এক আলাপচারিতায় রাখি সাওয়ান্ত জানিয়েছেন, গত দুইবারের ভুল আবার করতে চান না। তাই বুঝেশুনে এবার পাত্র পছন্দ করেছেন। পাত্র পাকিস্তানি এক পুলিশ কর্মকর্তা। তার নাম দোদি খান। পুলিশের চাকরির পাশাপাশি তিনি নাকি অভিনয়েও জড়িত। তিনি পাকিস্তানিদের ভালোবাসেন। পাকিস্তানেই ইসলাম ধর্মের নিয়ম মেনে বিয়ে করবেন নায়িকা। বিয়ের প্রীতিভোজ হবে ভারতে। হানিমুনে যাবেন নেদারল্যান্ডসে। আর বিয়ের পর দুবাইয়ে সংসার জীবন শুরু করবেন।

রাখি আরও জানিয়েছেন, পাকিস্তানে ঘুরতে গিয়ে তিনি অনেকবার বিয়ের প্রস্তাব পেয়েছেন। তার পছন্দ হয়েছে দোদিকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com