বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

ইতিহাস গড়ল ভিকি-রাশমিকার সিনেমা ছাবা

ইতিহাস গড়ল ভিকি-রাশমিকার সিনেমা ছাবা

বিনোদন ডেস্ক:: ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত আলোচিত বলিউড সিনেমা ‘ছাবা’। ঐতিহাসিক-অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটি বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে। কারণ এ ঘরানার হিন্দি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে এটি।

ঐতিহাসিক-অ্যাকশন-ড্রামা ঘরানার ‘পদ্মাবত’ সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়। ভারতে সিনেমাটি আয় করেছিল ৩০২ কোটি রুপি (নিট)। কিন্তু মুক্তির ১২ দিনে ‘ছাবা’ ভারতে আয় করেছে ৩৬৩ কোটি রুপি (নিট)। এখনো বক্স অফিসে সিনেমাটি নিজ অবস্থান ধরে রেখেছে।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, ‘ছাবা’ সিনেমা ৫০০ কোটি রুপি (নিট) আয়ের মাইলফলক সৃষ্টি করতে পারে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে বড় সাফল্য হবে।

‘ছাবা’ সিনেমার গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন অক্ষয় খান্না। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।

লক্ষ্মণ উতেকার পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন— আশুতোষ রানা, ডিয়ানা পেন্টি, দিব্যা দত্ত প্রমুখ। দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৮৩.৩৫ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ৬৭২ কোটি টাকার বেশি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com